প্রকাশিত: ২৮/০৩/২০২১ ৭:৪০ এএম

মিয়ানমারে সশস্ত্র দিবসে পুলিশের গুলিতে নিহত ১১৪
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে শনিবার অন্তত ১১৪ বিক্ষোভকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।

শনিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসে এই হতাহতের ঘটনা ঘটলো।

স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে, মান্দালয়ে, ইয়াঙ্গুন, ইনসেরিন, লাসিও, বাগোসহ বিভিন্ন এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নেপিদোতে এক অনুষ্ঠানে জান্তা সরকার প্রধান দেশটিতে আবারও নির্বাচনের প্রতিশ্রুতি দেন। তবে নির্বাচনে কোনো নির্দিষ্ট তারিখ জানাননি তিনি। এদিকে, সামরিক জান্তা হত্যা অব্যাহত রাখলে তার জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলো।

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নেপিদোতে এক অনুষ্ঠানে জান্তা সরকার প্রধান মিন অং হ্লাইং দেশটিতে আবারও নির্বাচন দেয়ার অঙ্গীকার করেন। জান্তা সরকার মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলেও জানান তিনি।

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং বলেন, দাবি আদায় করতে স্থিতিশীলতা ও নিরাপত্তায় প্রভাব ফেলে এমন সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া হবে না।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer