প্রকাশিত: ২৯/১২/২০২১ ৯:২৪ এএম

প্রতিক্রিয়ায় সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী ইঙ্গার অ্যাশিন এক বিবৃতিতে বলেন, ‘এই খবরটি নিঃসন্দেহে ভয়ানক। নিরপরাধ বেসামরিক মানুষসহ সাহায্যকর্মীদের বিরুদ্ধে সহিংসতা মেনে নেয়া যায় না।

মিয়ানমারে কায়া প্রদেশের একটি গ্রামে শুক্রবার নারী ও শিশুসহ অন্তত ৩৫ জনকে পুড়িয়ে মেরেছে দেশটির সেনাবাহিনী। নিহতদের মধ্যে অন্তত দুইজনকে নিজেদের কর্মী বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।

মঙ্গলবার সংস্থাটির নিজস্ব ওয়েবসাইটে এ খবর দেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, নিহত দুজনই সম্প্রতি নতুন বাবা হয়েছিলেন। শিশুদের শিক্ষা প্রদানে তারা দারুণ উৎসাহী ছিলেন।

এদের মধ্যে একজন ছিলেন ৩২ বছরের। তার সন্তানের বয়স মাত্র ১০ মাস। দুই বছর আগে তিনি সেভ দ্য চিলড্রেনে যোগ দিয়েছিলেন। শিক্ষকদের প্রশিক্ষণ দিতেন।

অন্যজনের বয়স ২৮ বছর। তার কন্যার বয়স মাত্র ৩ মাস। ছয় বছর আগে তিনি সেভ দ্য চিলড্রেনে যোগ দিয়েছিলেন।

সংস্থাটি আরও জানায়, নিরাপত্তাজনিত কারণেই তাৎক্ষণিকভাবে তাদের নিহত দুই কর্মীকে শনাক্ত করা সম্ভব হয়নি।

কাছাকাছি এলাকায় একটি মানবিক কাজে অংশ নিয়ে দুজনই অফিসে ফিরছিলেন। এ সময়ই তারা হামলার কবলে পড়েন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী ইঙ্গার অ্যাশিন এক বিবৃতিতে বলেন, ‘এই খবরটি নিঃসন্দেহে ভয়ানক। নিরপরাধ বেসামরিক মানুষসহ সাহায্যকর্মীদের বিরুদ্ধে সহিংসতা মেনে নেয়া যায় না। এই নির্বোধ হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।’

তিনি জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। এ ছাড়া এই ঘটনার পর সংস্থাটির সব কর্মী এবং নিহতদের পরিবার যেন প্রয়োজনীয় সহায়তা পায় তা নিশ্চিত করার যথাসাধ্য চেষ্টা চলছে।

মিয়ানমারে ১৯৯৫ সাল থেকে কাজ করছে সেভ দ্য চিলড্রেন। জীবন বাঁচানো স্বাস্থ্যসেবা ছাড়াও খাদ্য, শিক্ষা এবং শিশুদের সুরক্ষা দিতে দেশটিতে ৫০টি সহযোগী প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে কাজ করছে সংস্থাটি। বর্তমানে মিয়ানমারে তাদের অন্তত ৯০০ কর্মী রয়েছেন

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer