প্রকাশিত: ২০/১০/২০১৭ ২:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৫৯ এএম
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে উত্তরাঞ্চলে খনি বর্জ্য থেকে রত্নপাথর সংগ্রহকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন নিহত হওয়ার খবর প্রকাশ করেছে বিভিন্ন বার্তা সংস্থা। আহত অন্তত ২০ জন।

ফাইল ছবি

ঘটনার বিবরনিতে প্রকাশ, মূল্যবান পাথরের একটি খনিতে প্রবেশে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।

মিয়ানমারের কচিন রাজ্যের হপাকান্তে ‘১১১ কোম্পানি’ মালিকানাধীন একটি শিল্প প্লটে প্রবেশে প্রায় ৫০ জন সংগ্রহকারীকে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।

রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, সংঘর্ষ শুরু হওয়ার এক ঘণ্টা পর প্রায় ছয় শ’ লোক এসে পুলিশের ওপর হামলা চালায় এবং তাদের যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

খবরে বলা হয়, ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোয় তারা হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করে।

আহতদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য রয়েছে বলেও জানা গেছে।

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...