প্রকাশিত: ০৫/০৫/২০২১ ৩:৪২ এএম

সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমারে একটি পার্সেল বোমার বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে সেনা অভ্যুত্থানে উৎখাত হওয়া একজন আইনপ্রণেতা ও অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া তিন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
সোমবার (০৩ মে) বিকেল পাঁচটায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির ওয়েস্টার্ন বাগোর একটি গ্রামে এ বিস্ফোরণ ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স ও ডন অনলাইনের খবরে এমন তথ্য মিলেছে।

১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানে বেসামরিক সরকারকে উৎখাতের পর মিয়ানমারের বিভিন্ন আবাসিক এলাকায় ছোট ছোট বিস্ফোরণের সংখ্যা বাড়ছে।
কখনো কখনো সরকারি কমকর্তা ও সামরিক স্থাপনা এসব বিস্ফোরণের লক্ষ্যবস্তু হচ্ছে।

সোমবার তিনটি বিস্ফোরণ ঘটেছে। তবে একটি বিস্ফোরণে কারাবন্দি বেসামরিক নেত্রী অং সান সু চির ন্যাশনাল লীগ অব ডেমোক্রেসি দলের এক আইনপ্রণেতা, তিন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় এক অধিবাসী নিহত হয়েছেন।
এছাড়াও এক পুলিশ কর্মকর্তা মারাত্মকভাবে আহত হয়েছেন। বিস্ফোরণে তার একটি হাত উড়ে গেছে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এ নিয়ে সেনাবাহিনীর মুখপাত্রেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer