প্রকাশিত: ১৫/০৩/২০২১ ৮:৫০ পিএম

মিয়ানমারে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর রোববার দেশটিতে সবেচেয়ে বড় সহিংসতার ঘটনা ঘটে। এতে নিহত বেড়ে হয়েছে ৭১ জন।

রোববারের ওই সহিংসতার ঘটনায় সোমবার সকালে ৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরে আহতদের মধ্য থেকে মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে সর্বশেষ ওই সহিংসতায় মোট মারা গেলেন ৭১ জন। খবর দ্যা ইরাবতির

সোমবার যারা মারা যান তাদের বেশিরভাগই রোববারের বিক্ষোভে আইয়ারাবাদী ও পাথেইন অঞ্চলে গুলিবিদ্ধ হয়েছিলেন।

গত রোববার বিক্ষোভে ইয়াঙ্গুনের লাইংথাইয়া শিল্প এলাকাতেই নিহত হন ২২ জন। এ ছাড়া বিভিন্ন স্থানে আরও ১৭ জন বিক্ষোভকারী প্রাণ হারান।

লাইংথাইয়া শিল্প এলাকায় চীনের অর্থায়নে পরিচালিত কয়েকটি কারখানায় রোববার আগুন দেওয়া হয়। ওই এলাকা ধোয়ায় ঢেকে যেতে শুরু করলে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা বাহিনীর গুলিতে সেখানে ২২ জন নিহত হয়। যদিও কারখানা পোড়ানোর ঘটনায় দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে চলছে অভ্যু্ত্থানবিরোধী বিক্ষোভ। ইরাবতি নিউজের তথ্য অনুযায়ী, চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৬৭ জন নিহত হয়েছেন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer