প্রকাশিত: ০৩/০৩/২০২১ ৫:৩৩ পিএম

মিয়ানমারে বুধবার সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৯ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের একটি বিক্ষোভস্থলে সংঘর্ষে দুজন নিহত হন বলে একজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। বৃহত্তম শহর ইয়াঙ্গুনে পুলিশের গুলিতে আরেক ব্যক্তি নিহত হয়েছে।

মোনিওয়া গ্যাজেট নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যাঞ্চলীয় শহর মোনিয়াতে পুলিশের গুলিতে পাঁচ জন নিহত হয়েছে। মধ্যাঞ্চলের আরেক শহর মায়েনগিয়ানে গুলিবিদ্ধ হয়ে আরেক ব্যক্তি নিহত হয়েছেন বলে ছাত্রনেতা মোয়ে মিন্ট হেইন (২৫) জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘তারা আমাদের লক্ষ্য করে তাজা গুলি ছুড়েছে। এক জন নিহত হয়েছে, সে তরুণ, এক কিশোর, মাথায় গুলিবিদ্ধ হয়েছে।’

মোয়ে মিন্ট নিজেও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে তিনি টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন।

এ ব্যাপারে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো জবাব দেয়নি।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী। সামরিক শাসন বিরোধী বিক্ষোভে দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer