প্রকাশিত: ১৪/০২/২০২১ ২:৫২ পিএম

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের নবম দিনে কয়েক হাজার প্রতিবাদকারী মিয়ানমারের প্রধান শহরগুলোর রাস্তায় নেমেছে। গতকাল ভয়ংকর পরিস্থিতির পরই আজ রোববার প্রায় ১০ হাজার বিক্ষোভকারী বিক্ষোভে নামে। আর এটিই এক দশকেরও বেশি সময় ধরে রাস্তার সবচেয়ে বড় বিক্ষোভ প্রদর্শন। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানোনো হয়েছে।

বিক্ষোভে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা সাদা পোশাক পরে সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে মিছিল করে। এসময় তারা প্ল্যাকার্ড বহন করে মিয়ানমারের নেত্রী অং সান সু চিসহ অন্যান্যদের মুক্তির দাবি জানান। বিক্ষোভে প্রতিবাদকারীদের অনেকেই সু চির মুখের চিত্র ধারণ করেন। জানা গেছে, সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ৩৪৪ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগকেই রাতে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ভোরে অং সান সু চি, উইন মিন্টসহ দলের সিনিয়র নেতাদের আটক করে জরুরি অবস্থা জারি করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর থেকে রাষ্ট্র ক্ষমতায় আছেন দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ এবং সেনাপ্রধান মিন অং লাইং।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer