প্রকাশিত: ১৩/০১/২০১৮ ৭:৫৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০৯ এএম

ইনদিন গ্রামের ১০ রোহিঙ্গা ’বাঙালি জঙ্গি’- মিয়ানমার সেনাবাহিনীর প্রধানের এ বক্তব্য সঠিক নয় বলে দাবি করেছে সেখানকার গ্রামবাসী। তাদের দাবি, সেনাদের হাতে নিহত ১০ রোহিঙ্গা জঙ্গি ছিল না। তাদেরকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে৷

বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে গ্রামবাসীরা এ দাবি করে।

উল্লেখ্য, গত বুধবার মিয়ানমার সেনাপ্রধান প্রথমবারের মতো ১০ রোহিঙ্গা হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেন। সেনাপ্রধানের অফিশিয়াল ফেসবুক পোস্ট থেকে ইনদিন গ্রামের গণকবরের সত্যতা স্বীকার করে নিহতদের ‘বাঙালি জঙ্গি’ বলে আখ্যায়িত করা হয়৷

সেনাপ্রধান দাবি করেন, ১ সেপ্টেম্বর ওই গ্রামে স্থানীয় এক ব্যক্তিকে হত্যার পর গ্রামবাসী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় ‘রোহিঙ্গা বিদ্রোহীরা’। ওই সংঘর্ষের পর ১০ ‘বাঙালি সন্ত্রাসীকে’ আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য একটি স্কুলে নেয়া হয়। সেখানে পর দিন গ্রামবাসী তলোয়ার নিয়ে ওই ‘সন্ত্রাসীদের’ ওপর হামলা করে। এ সময় নিরাপত্তা কর্মীরা তাদের গুলি করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাদের লাশ মাটি চাপা দেয় সেনারা।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer