প্রকাশিত: ০৪/০৭/২০২২ ৯:৪৩ এএম

সামরিক অভ্যুত্থানে বেসামরিক নেত্রী অং সান সুচিকে ক্ষমতা থেকে অপসারণের পর প্রথমবার মিয়ানমার সফরে এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার এই সফরকে দেখা হচ্ছে সামরিক জান্তাকে চীনের বৈধতা দেয়া হিসেবে। এই সফরে আজ রোববার ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মধ্যাঞ্চলীয় শহর বাগান-এ ল্যানকাং-মেকং কোঅপারেশন গ্রুপের সঙ্গে বৈঠক করার কথা। এই বৈঠকে উপস্থিত থাকার কথা মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীদের। এই গ্রুপটি চীন নেতৃত্বাধীন একটি উদ্যোগ। এতে অন্তর্ভুক্ত রয়েছে মেকং ডেল্টার দেশগুলো। এই অঞ্চলে ক্রমবর্ধমান হারে পানিবিদ্যুৎ বিষয়ক প্রকল্প নিয়ে উত্তেজনা আছে। এসব প্রকাল্পে ড্যামের কারণে নদীর প্রবাহ ঘুরে যাচ্ছে। দেখা দিচ্ছে জৈবপ্রকৃতির ক্ষতি। মেকংয়ের উত্তরে ১০টি ড্যাম নির্মাণ করেছে চীন।
এই মিটিং নিয়ে শুক্রবার মিয়ানমারের রাজধানী ন্যাপিডতে সংবাদ সম্মেলন করেছেন সামরিক জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাওয়া মিন তুন।
তিনি বলেছেন, এই মিটিংয়ে এসব পররাষ্ট্রমন্ত্রীর যোগ দেয়ার অর্থ হলো মিয়ানমারের সার্বভৌমত্ব ও এর সরকারের বৈধতা স্বীকার করা। এই বৈঠকে মন্ত্রীদের সমঝোতা স্বারকে স্বাক্ষর করার কথা রয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। তবে সামরিক জান্তা জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রী সাক্ষাৎ করবেন কিনা তা স্পষ্ট নয়।

সুত্র:: মানবজমিন

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer