প্রকাশিত: ০১/০৯/২০১৮ ১০:৪৭ এএম

ডেস্ক রিপোর্ট::
মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূলের কাছে অকস্মাৎ ভেসে এসেছে কান্ডারিহীন বিশাল এক জাহাজ। তাতে নেই কোনো ক্রু। নেই কোনো পণ্য। কোথা থেকে কিভাবে তা সেখানে ভেসে গেছে তা কেউ জানে না। এটি একটি পণ্যবাহী কন্টেইনার জাহাজ। এতে মরিচা ধরেছে। মিয়ানমার পুলিশ এর নেপথ্য কারণ অনুসন্ধানে কাজ করছে। প্রথমে জাহাজটি মিয়ানমার উপকূলে দেখতে পায় জেলেরো। এ সপ্তাহের শুরুতে তা ভাসতে দেখা যায়। এর গায়ে লেখা ‘স্যাম রাতুলাঙ্গি পিবি১৬০০’। ইয়াঙ্গুনের পুলিশ বলেছে, ওই জাহাজটিতে কোনো নাবিক বা পণ্য নেই। বৃহস্পতিতার এতে প্রবেশ করেন কর্র্তৃপক্ষ ও নৌবাহিনীর লোকজন। তারা তা পরীক্ষা করে দেখেন। কিন্তু কোনো ক্লু উদ্ধার করতে পারেন নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইয়াঙ্গুন পুলিশ ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছে, উপকূলে ভেসে আসা ওই জাহাজটিতে রয়েছে ইন্দোনেশিয়ার একটি পতাকা। ইন্ডিপেন্ডেন্ট ফেডারেশন অব মিয়ানমার সিফারারস-এর জেনারেল সেক্রেটারি অং কাইওয়া লিন বলেছেন, জাহাজটি এখনও ওয়ার্কিং অর্ডারে অর্থাৎ সচল রয়েছে। তিনি সন্দেহ করেন জাহাজটি সবেমাত্র পরিত্যক্ত করা হয়েছে। তবে কেন, এর কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। ২০০১ সালে নির্মিত এ জাহাজটি ১৭৭ মিটার বা ৫৮০ ফুট লম্বা। সর্বশেষ এ জাহাজটি৬ দেখা গিয়েছিল তাইওয়ান উপকূলে ২০০৯ সালে। তবে মিয়ানমার উপকূলে এটাই প্রথম কোনো জাহাজ ভেসে আসার ঘটনা।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer