প্রকাশিত: ১৯/০২/২০১৯ ৭:২৭ এএম , আপডেট: ১৯/০২/২০১৯ ৭:২৯ এএম

ঢাকা: মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিদেশীয় একটি মোটর র‌্যালি ঢাকা পার হয়ে মিয়ানমারের দিকে রওনা হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বারিধারায় ভারতীয় হাইকমিশনের সামনে এই মোটর র‌্যালি পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় মন্ত্রী বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অনেক উন্নত। বাংলাদেশের এগিয়ে যাওয়াকে ভারত পূর্ণ সমর্থন করছে। যোগাযোগের ক্ষেত্রেও বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন এক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি সড়ক পথ রয়েছে, যেসব রুটে সরাসরি বাস চলাচল করে। ভবিষ্যতে সড়কের এ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

ভারতের কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাব (কেএমএসসি), বিদেশ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রণালয়ের সহায়তায় যৌথ এই মোটর র‌্যালির আয়োজন করা হয়েছে।

র‌্যালিটি ২২ দিনে তিনটি দেশে ৭ হাজার ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করবে। ১০টি গাড়ি এই র‌্যালিতে যুক্ত রয়েছে। মঙ্গলবার আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে এই গাড়িবহর। এরপর মিয়ানমারের ইয়াঙ্গুনে গিয়ে শেষ হবে।

গত ৪ ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লির রাজঘাট থেকে শুরু হয়। এরপর সবরমতি, পোরবন্দর, সেবাগ্রাম, জবলপুর, ডান্ডি, ইয়েরবদা, লখনৌ, চৌরি-চৌরা, চম্পারণ, শান্তিনিকেতন ও কলকাতা হয়ে ২৪ ফেব্রুয়ারি ইয়াঙ্গুনে শেষ হবে।

র‌্যালির উদ্দেশ্য অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দেওয়া। এ ছাড়াও এটি নিরাপদে গাড়ি চালনার বার্তা প্রচার করছে।

গত ১৭ ফেব্রুয়ারি পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে র‌্যালিটি বাংলাদেশে পৌঁছে।

১০টি গাড়িতে ৩৫ সদস্যের মোটর র‌্যালির নেতৃত্ব দিচ্ছেন ভারত সরকারের সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শম্ভু সিং। উদ্বোধনী অনুষ্ঠানে মহাত্মা গান্ধী ও খাদির একটি চিত্রপ্রদর্শনীরও আয়োজন করেছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...