প্রকাশিত: ১২/০৩/২০১৯ ২:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক::
রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেয়ার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা সম্ভব হবে কি না তা নির্ধারণে প্রাথমিক তদন্ত করছে জাতিসংঘ।

সোমবার (১১ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে মিয়ানমারে নিযুক্ত সংস্থাটির মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি বলেন, সাত লাখ রোহিঙ্গাকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেয়া ও রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণাদি আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে তুলে ধরবেন তারা।

এ নিয়ে ইতোমধ্যে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করছেন আন্তর্জাতিক আইনজীবীরা। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অত্যাচার নির্যাতন এখনো অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন ইয়াংহি লি।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer