উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২১/০৬/২০২৫ ৯:২৫ এএম

‘আমরা শরণার্থী জীবন চাই না। নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চাই। আমাদের দাবিগুলো পূরণে মিয়ানমার যাতে বাধ্য হয়, সে জন্য বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি।’

শুক্রবার (২০ জুন) দুপুর তিনটার দিকে বিশ্ব শরণার্থী দিবস সামনে রেখে কক্সবাজারের উখিয়া কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয় শিবিরে ‘নো মোর রিফিউজি লাইফ’ কর্মসূচির আওতায় মহাসমাবেশে এসব কথা বলেন রোহিঙ্গা নেতারা। এছাড়া উখিয়ার বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবিরে কয়েকটি শিবিরে এই কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বৃষ্টি উপেক্ষা করে নারী, শিশু-কিশোরসহ হাজারো রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজন বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশে অংশ নেয়। সমাবেশে বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে তৎপর ছিল আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কুতুপালং সমাবেশে বক্তব্য দেন উখিয়া কুতুপালং-এর নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয় শিবিরের চেয়ারম্যান আবদুল মাজেদ, অ্যাক্টিভিস্ট ইউনুছ আরমান ও নারী নেত্রী আজমা বেগম প্রমুখ।

সমাবেশে অ্যাক্টিভিস্ট ইউনুছ আরমান বলেন, মিয়ানমার আমাদের দেশ। আমরা নিজের দেশে ফিরে যেতে চাই। আমরা নিবিন্ধত রোহিঙ্গা হিসেবে ৩৪ বছর উদ্বাস্তু জীবন পার করছি। আমরা আর শরণার্থী জীবন চাই না। বিশ্বের কাছে দাবি জানাচ্ছি যাতে দ্রুত আমাদের একটা সুষ্ঠু সমাধানের পথ বের করে দেওয়া হয়।

রোহিঙ্গা কমিটি ফর পিস অ্যান্ড রিপ্যাট্রিয়েশন (আরসিপিআর) নেতা দিল মোহাম্মদ বলেন, আমরা এই শরণার্থী জীবন আর চাই না। আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি, আমাদের দাবিগুলো মানতে মিয়ানমারকে বাধ্য করে স্বদেশে ফিরে যেতে সহায়তা করুন। বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই এবং এই দেশের আইন মানতে রোহিঙ্গাদের প্রতি অনুরোধ জানাই।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, দুপুরের পর আমার এলাকার কয়েকটি শিবিরে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে শেষ করেছে। তারা (রোহিঙ্গারা) নিজ দেশে ফিরে যাওয়ার দাবি বিশ্বের কাছে তুলে ধরেছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...