প্রকাশিত: ১১/০৪/২০২১ ৯:৪৭ এএম

মিয়ানমারের পূর্বাঞ্চলে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে কমপক্ষে ১৪ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরের দিকে দেশটির জাতিগত বাহিনীর একটি জোট অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে জান্তা সরকারের অভিযানের বিরোধিতা করে এই হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

সংবাদমাধ্যম জানিয়েছে, শান রাজ্যের নাউংমন পুলিশ স্টেশনে ভোরবেলা একটি জোটের যোদ্ধারা আক্রমণ করে। যার মধ্যে আরাকান আর্মি, তাং জাতীয় মুক্তি সেনা এবং মিয়ানমার জাতীয় গণতান্ত্রিক জোট সেনা রয়েছে।

স্থানীয় শান নিউজ জানিয়েছে, কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে, শ্বে ফি মায়া সংবাদে নিহতদের সংখ্যা ১৪ জন উল্লেখ করা হয়েছে। তবে জান্তা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের জের ধরে সেনাবাহিনীর হাতে এখন পর্যন্ত ৬শ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সহিংসতা বাড়ার সাথে সাথে প্রায় এক ডজন সশস্ত্র গোষ্ঠী জান্তাকে অবৈধ বলে নিন্দা করেছে এবং প্রতিবাদকারীদের সাথে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। সুত্র: একুশে টেলিভিশন

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer