উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০২/২০২৪ ১১:১৬ এএম , আপডেট: ০৪/০২/২০২৪ ১:৩৭ পিএম

মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সঙ্গে প্রচণ্ড গোলাগুলি সহ্য করতে না পেরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) ১২ জনের একটি সশস্ত্র গ্রুপ।

রোববার (৪ ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে তারা বাংলাদেশের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে প্রবেশ করে বিজিবির কাছে আত্মসমর্পণ করেন।

যদিও বিজিবি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন কথ্য এখনো নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক বিজিবি সদস্য বলেন, শনিবার বিকাল থেকে মিয়ানমারের অভ্যন্তরে প্রচণ্ড গোলাগুলি হয়। সীমান্ত সুরক্ষা রাখতে বিজিবি কঠোর অবস্থান নেয়। এ অবস্থায় রোববার ভোরে বিজিপির কিছু সশস্ত্র সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিজিবির কাছে আত্মসমর্পণ করে।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...

সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস ...

দৈনিক সমকালের প্রতিবেদনউখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ

ইব্রাহিম খলিল মামুন, কক্সবাজার:: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজার থেকে দক্ষিণ দিকে এক কিলোমিটার ভেতরে ...

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র

রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ...