প্রকাশিত: ০৪/০৫/২০১৮ ৯:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৮ এএম

নিউজ ডেস্ক::
মায়ানমারের একটি জেড পাথর খনিতে বর্জ্যের স্তূপ ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির কাচিন অঙ্গরাজ্যে ওয়াই কা গ্রামে সকালের দিকে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের

গত কয়েক বছর ধরে মায়ানমারের জেড পাথর খনিগুলোয় প্রায়ই প্রাণহানি ঘটছে।

খবরে বলা হয়, বিশ্বের মধ্যে অন্যতম অনিয়ন্ত্রিত জেড পাথর উৎপাদনকারী দেশ হচ্ছে মায়ানমার। দেশটির বেসামরিক সরকার নেতৃত্বাধীন এই শিল্প সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। সংশ্লিষ্টরা সরকারের প্রতি নিয়ন্ত্রণ জোরদারের আহ্বান জানিয়েছে। শুক্রবারের (৪ মে) বর্জ্য ধসের জায়গায় ২০১৫ সালে এক ভূমিধসের ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক মিন নং (৩০) বলেন, আমি কোনমতে বেঁচে গেছি। মাটির স্তূপ ধসে পড়েছে এবং মানুষ মারা গেছে। ওয়াই কা গ্রামের প্রশাসক চিত কং বলেন, মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত ও ভূমি ধসের ঝুঁকি কমাতে হলে (সংশ্লিষ্ট) প্রতিষ্ঠানগুলোকে খনন সংশ্লিষ্ট আইনগুলো মেনে চলতে হবে।

পরিবেশবাদী সংগঠন গ্লোবাল উইটনেস অনুসারে, মায়ানমারে ২০১৪ সালে উৎপাদিত জেড পণ্যের আর্থিক মূল্য ডলারে প্রায় ৩ হাজার ১০০ কোটি। বিশেষজ্ঞদের মতে, এই জেড পাথরগুলোর বেশিরভাগই চীনে পাচার করা হয়।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer