প্রকাশিত: ২৮/০১/২০১৮ ৯:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২৭ এএম
ফাইল ছবি

নিউজ ডেস্ক::

ওয়াজ মাহফিল থেকে তুলে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় এক যুবলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার জামালপুর সদর থানায় নির্যাতনের শিকার ছাত্রীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

যুবলীগ নেতা মো. ছাব্বির হোসেন আকন্দ সেতু, মো. রিফাত, মো. বাবু, মো. মিনহাজ ও মো. শাকিলসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। মামলার প্রধান আসামি যুবলীগ নেতা মো. ছাব্বির হোসেন আকন্দ সেতুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে ৩ সদস্যের মেডিকেল টিম রোববার দুপুরে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে। জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম রায় জানান, নির্যাতিত শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য গাইনি বিশেষজ্ঞ ডা. ফাখরিয়া আলমকে প্রধান করে ৩ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়। মেডিকেল বোর্ডের সদস্যরা রোববার দুপুরে ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছেন।

নির্যাতনের শিকার ছাত্রী ও তার পরিবারের অভিযোগ, এলাকার একটি মাদ্রাসা মাঠে শুক্রবার রাত থেকে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল শুরু হয়। মাহফিলে নারী প্যান্ডেলের গেট থেকে শুক্রবার রাত সাড়ে ১১টায় কেন্দুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ছাব্বির হোসেন আকন্দ সেতু (২৩) ও তার সহযোগী মো. রিফাত (২২), মো. বাবু (২৪), মো. মিনহাজ (২৩) ও মো. শাকিলসহ (২৩) ৭-৮ জনের একটি দল তাদের মেয়েকে তুলে নিয়ে যায়। পরে শনিবার স্থানীয় আবিরার চরের একটি খোলা মাঠ থেকে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

নির্যাতিতা শিক্ষার্থীর অভিযোগ, তাকে পাশবিক নির্যাতনের সময় ভিডিও করা হয়েছে। ঘটনা কাউকে জানালে ভিডিও প্রকাশ এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

অভিযুক্ত ছাব্বির হোসেন আকন্দ সেতুর বাবা আব্দুল মান্নান আকন্দ বেল জানান, এ ঘটনার সঙ্গে তার ছেলে জড়িত নয়। তার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বানোয়াট অভিযোগ করা হচ্ছে।

জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রীর মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ জানান, কেন্দুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ছাব্বির হোসেন আকন্দ সেতুকে রোববার যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer