প্রকাশিত: ২১/১০/২০১৭ ৯:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৫৬ এএম

নিউজ ডেস্ক::
মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন স্থাপনায় ভূমিধসে বাংলাদেশিসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আরো ১১ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে ইন্দোনেশীয়, বাংলাদেশি ও রোহিঙ্গা শ্রমিকরা রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নিহত বাংলাদেশি শ্রমিকদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে এর মধ্যে ৩ জন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।

ভূমিধসের এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। এঁদের মধ্যে মালয়েশিয়ার একজন তত্ত্বাবধায়ক এবং ইন্দোনেশিয়া ও বাংলাদেশের শ্রমিক রয়েছেন। তবে কোন দেশের কতজন রয়েছেন সেই সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ভূমিধসের পর ১৬০ জন উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারে কাজ করছেন। পুলিশ বলছে, তিন বাংলাদেশি ও মিয়ানমারের এক নাগরিকের লাশ ধ্বংসস্তূপ থেকে আজ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে দুটি ৪৯ তলা বিল্ডিং নির্মাণের কাজ চলছিল বলে জানা গেছে।

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...