প্রকাশিত: ২৪/০৯/২০১৭ ১:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক::
ঢাকা: আফ্রিকার মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বাংলাদেশি শান্তিরক্ষীদের সাথে স্থানীয় সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে সন্ত্রাসীদের পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর), ল্যান্স কর্পোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রোকোনা), সৈনিক মনোয়ার, ইষ্ট বেংগল (বরিশাল) নামে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী সদস্য নিহত হয় এবং ৪ জন আহত হয়। আহতরা হলেন: মেজর জাদিদ, পদাতিক (ঢাকা), কর্পোরাল মহিম, পদাতিক (নোয়াখালী), সৈনিক সবুজ, পদাতিক (নওগাঁ) এবং সৈনিক সরোয়ার, পদাতিক (যশোর)। গতকাল শনিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ (রোববার) আবারো বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যরা সন্ত্রাসীদের হামলার শিকার হন। তবে তাদেরকে প্রতিহত করে তারা নিরাপদে ফিরতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
আইএসপিআরের সহকারী পরিচালক রেজাউল করিম শীর্ষনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতদের স্থানীয় গাঁও শহরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, মালিতে নিয়োজিত বাংলাদেশি অন্যান্য শান্তিরক্ষীগণ নিরাপদেই রয়েছেন।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...