প্রকাশিত: ০৮/০৪/২০১৮ ৯:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৬ এএম
ফাইল ছবি

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফের সেন্টমার্টিন্স কোস্টগার্ড সাগরে অভিযান চালিয়ে ৬ লাখ ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। কোস্টগার্ড সহকারী গোয়েন্দা পরিচালক আব্দুল্লাহ আল মারুফ রোববার বিকালে জানান, শনিবার সন্ধা ৬টার দিকে সেন্টমার্টিন্স কোস্টগার্ড সদস্যরা ছেড়াদিয়ার দক্ষিণে সাগরে একটি সন্দেহজনক ফিশিং ট্রলারকে থামার সংকেত দেয়। এসময় ট্রলারটি অমান্য করে পালিয়ে গেলে কোস্টগার্ড সেটিকে ধাওয়া করে। একপর্যায়ে ট্রলার থেকে ৪ বস্তা সাগরে ফেলে ফিশিং ট্রলারটি পালিয়ে যায়। এসময় সাগরে ভাসমান বস্তাগুলো উদ্ধার করে তার ভেতর ৬ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩১ কোটি টাকা। জব্দ ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer