উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১২/২০২৩ ৯:৩০ এএম

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ বাহিনী। দেশটির কোতো টিঙ্গি জেলা থেকে দলবদ্ধভাবে তাদের আটক করা হয়। সোমবার (২৫ ডিসেম্বর) সংবাদমাধ্যম দ্যা স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলার পুলিশ প্রধান জানান, গত ২০ ডিসেম্বর তাদের আটক করা হয়। আটকের পর ওইদিনই তাদের বিরুদ্ধে মালয়েশিয়ান আর্মড ফোর্স (এমএএফ) অভিযোগ দাখিল করে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক বাংলাদেশিরা নিকটস্থ বায়ু দামাই পুলিশ স্টেশনে যাচ্ছিলেন। এ স্টেশনটি তাদের হোস্টেল থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত।

আটক এসব বাংলাদেশি তিন থেকে ছয় মাস আগে মালয়েশিয়া এসেছেন। তবে তারা এখনও কাজের সন্ধান পাননি। এজন্য তারা এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আটক ওইসব বাংলাদেশি আজানা গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। তাদের তেলুক রামুনিয়া বায়ু দামাই ইন্টারসেকশনের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় আটক করা হয়। ধারণা করা হচ্ছে তারা সকলে পুলিশ স্টেশনে যাচ্ছিলেন।

জেলা পুলিশের প্রধান এক বিবৃতিতে বলেন, আটক ব্যক্তিদের সকলের কাছে বৈধ কাগজপত্র রয়েছে। এটা স্পষ্ট যে তাদের এজেন্সি তাদের যথাযথ কাজের ব্যবস্থা করে দিতে পারেনি।

তিনি বলেন, আটক বাংলাদেশিদের সকলের বয়স ১৯ থেকে ৪৩ বছরের মধ্যে। তাদেরকে দেশটিতে অভিবাসী আইনের সেকশন ১৫(১)(সি) এর ধারা ১৯৫৯/৬৩ অনুসারে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের অধিকতর তদন্তের জন্য জোহর বারুর ইমিগ্রেশন বিভাগের সেতিয়া ট্রপিকায় পাঠানো হয়েছে

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...
Single Page Footer