প্রকাশিত: ২৩/০১/২০১৯ ৮:০৩ এএম , আপডেট: ২৩/০১/২০১৯ ৮:০৩ এএম

ঢাকা: আগামী মার্চ মাসের ৮ অথবা ৯ তারিখ থেকে পাঁচ ধাপে উপজেলা নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, বিষয়টি চূড়ান্ত করতে আগামী ৩ ফেব্রুয়ারি সিদ্ধান্ত নেবে কমিশন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ইসির কমিশন সভা শেষে কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব আরও বলেন, সারাদেশে ৫টি ধাপে উপজেলা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ৮ অথবা ৯ মার্চ প্রথম ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধাপে দেশের ২ থেকে ৩টি বিভাগের অর্ধেক জেলার সব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে চূড়ান্ত তারিখ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ৩ ফেব্রুয়ারি।

দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন হবে ১৮ মার্চ, তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন আগামী ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন হবে রমজান মাসের পরে, বলেন তিনি।

বর্তমান কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে আসবে না বলে জানিয়েছে বিএনপি, তাদের নির্বাচনে আনতে কমিশন কোনো পদক্ষেপ নিবে কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, উপজেলা নির্বাচন হলো স্থানীয় সরকার নির্বাচন। আগামী মে মাসের মধ্যে এই নির্বাচন করতে কমিশনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে কমিশন যথা সময়ে নির্বাচন করবে। কে আসবে কিংবা কে আসবে না তা দেখার কোনো সুযোগ নেই।

দেশে প্রথমবারের মতো ১৯৮৫ সালে উপজেলা পরিষদ গঠন করা হয়। সে সময় দেশে উপজেলার সংখ্যা ছিল ৪৬০টি। ১৯৮৫ ও ১৯৯০ সালে অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনেও উপজেলার সংখ্যা একই ছিল। ২০০৯ সালে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন হয়, তার আগে উপজেলার সংখ্যা বাড়িয়ে ৪৮১টি করা হয়। সর্বশেষ ২০১৪ সালে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন হয় ৪৮২টি উপজেলায়। আগামী মার্চ মাস থেকে সারাদেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টিতে ভোটগ্রহণ করবে কমিশন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৭ সালের মার্চ মাসে দলীয় প্রতীকে প্রথমবার তিনটি উপজেলায় ভোটগ্রহণ করা হয়। এবার প্রথমবারের মতো সব উপজেলায় দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একইসঙ্গে এবারের উপজেলা নির্বাচনে সব সদর আসনে ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...