উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/১১/২০২৪ ৮:৪৩ এএম

কক্সবাজারের রামু উপজেলার পেঁচারদ্বীপ সৈকতের বালুচরের উপর নির্মিত অন্তত ৫ একর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনব্যাপি অভিযান চালিয়ে দখলমুক্ত করে উপজেলা প্রশাসন। সাগরপাড়ের ওইসব সরকারি জমি দখল করে রেখেছিলো মারমেইড বীচ রিসোর্ট নামের একটি প্রতিষ্ঠান।

বালিয়াড়িতে স্থাপনা গড়ে সেখানে করা হতো ফুল মুন পার্টি। সেখানে একটি কাঠের সাঁকোও গড়ে তোলা হয়েছিলো।

অভিযান পরিচালনাকারী রামু উপজেলা সহকারি কমিশনার ভূমি সাজ্জাদ জাহিদ রাতুল জানান, দিনব্যাপি ওই অভিযানে বালুচরে গড়ে তোলা অন্তত ৩০ টি অবৈধ কটেজ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের নির্দেশে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সাজ্জাদ জাহিদ।

এদিকে বৃহস্পতিবারের উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের উপরেও মারমেইড বীচ রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন হেনস্তা করারও অভিযোগ উঠেছে।

সেখানে দায়িত্ব পালন করতে যাওয়া একাধিক গণমাধ্যমকর্মীরা জানান, তারা ছবি তুলতে গেলে রিসোর্টের লোকজন বাঁধা প্রদান করে। এক পর্যায়ে সংবাদকর্মীদের উপর চড়াও হয়। তবে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...