প্রকাশিত: ০১/১২/২০১৭ ৯:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:১৫ এএম
Single Page Top
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, বিজিএমইএ ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে এক শোক বার্তায় সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘একজন সজ্জন মানুষ হিসেবে মেয়র আনিসুল হকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আনিসুল হক তার জীবদ্দশায় নানামুখী কর্মকাণ্ডে যুক্ত রেখে সংশ্লিষ্ট সকলের নিকট নিজেকে ঘনিষ্ঠ করে তুলেছিলেন। সফল উদ্যোক্তা আনিসুল হকের সুনাম ছিলো সর্বজনবিদিত।’
তিনি আরো বলেন, ‘আনিসুল হক তার উপর অর্পিত দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিয়েছেন। একজন কর্মনিষ্ঠ এবং বিনয়ী মানুষ হিসেবে তিনি ছিলেন সর্বমহলে সমাদৃত।’
‘আনিসুল হক সমাজ সেবার নানা কর্মকাণ্ডের মধ্যেও নিজেকে যুক্ত রেখে ছিলেন’ উল্লেখ করে বেগম জিয়া আরো বলেন, ‘না ফেরার দেশে চলে গেলেও সামাজিক-অর্থনৈতিক- রাজনৈতিক ক্ষেত্রে তার ভূমিকা দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। তার পৃথিবী থেকে চলে যাওয়া দেশবাসীর মধ্যে শূন্যতার সৃষ্টি হয়েছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাচ্ছি সমবেদনা।’

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer