প্রকাশিত: ১১/০২/২০২০ ৮:১৭ পিএম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ, বাঁ হাত সর্ম্পূনভাবে বেঁকে গেছে এখন ডান হাতও বেঁকে গেছে, খেতে পারছেনা, বমি হচ্ছে, গায়ে জ্বর ও ব্যাথা, খালেদার বিছানা থেকে বাথরুমের দূরত্ব দুই-তিন হাত হবে, সেটুক যেতেই তার ২০ মিনিট লাগে, দাড়াতে পারছেন না তাই মানবিক দিক বিবেচনা করে সরকারের কাছে মুক্তির আহ্বান জানিয়েছেন তার বড় বোন সেলিমা ইসলাম।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ আহ্বান জানান।

সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন। তার শরীর এতোই খারাপ যে, এভাবে চলতে থাকলে সামনের দিকে কি হবে আমরা ভাবতে পারছিনা। সরকারের কাছে অনুরোধ থাকবে তাকে মুক্তি দিন। যাতে আমার উন্নত চিকিৎসা করাতে পারি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরকারের কাছে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছে।

আজকে দুই বছর সে কারাবন্ধী আছে। সে যে অবস্থায় কারাগারে এসেছিলো, এখন সেই অবস্থায় নেই। আগে হেঁটে চলে বেড়াতো। এখন ৫ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারে না। এখানে ডাক্তারগন যে চিকিৎসা দিচ্ছেন তাতে ওনার কোন উন্নতি হচ্ছে না। আজকেও তার সুগার ১৪ পয়েন্ট। সন্ধ্যার পর ১৬/১৭ হয়। ডাক্তাররা যা বলছেন তার কোনটাই সত্যি না, ভুয়া। সরকার যেন এসব দিক বিবেচনা করে। তার চিকিৎসাটুকু যেন আমরা করাতে পারি, এটাই আমাদের আবেদন।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে খালেদা জিয়ার বোন বলেন, আপনারা খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করুন। এর আগে খালেদা জিয়ার সঙ্গে ঘন্টাব্যাপি সাক্ষাৎ করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দারে স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার, তারেক রহমনের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শাহিনা জামান খান ও আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা।
পাঠকের মতামত

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer