প্রকাশিত: ১১/০৩/২০১৯ ৮:০২ এএম , আপডেট: ১১/০৩/২০১৯ ৮:০২ এএম

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে মন্তব্য করায় ওয়ার্কার্স পার্টির সভাপতির কড়া সমালোচনা করেছেন বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ।

এমনকি সংসদে তার বক্তব্য এক্সপাঞ্জ করার অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা যদি এক হাজার মাদরাসা ছাত্রের রক্ত নিয়ে পরীক্ষা করি, আর অন্য ছাত্রদের রক্ত নিয়ে পরীক্ষা করি, তাহলে দেখা যাবে মাদরাসা ছাত্রদের রক্ত পিওর এখানে কোন মাদকের চিহ্ন পাওয়া যাবে না। আর অন্য ছাত্রদের রক্ত ৫০ শতাংশ পিওর পাব না। এতো মাদক ঢুকছে। কাজেই কওমি মাদরাসার বিরুদ্ধে কথা বলে অপমান করা হয়েছে। এই সংসদে কথাগুলো এক্সপাঞ্জ করবেন। অশান্ত পরিবেশ থেকে রক্ষা করুন।’

রোববার (১০ মার্চ) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাম না উচ্চারণ করে রাশেদ খান মেননকে ইঙ্গিত করে ফিরোজ বলেন, ‘একজন সংসদ সদস্য এর আগে মন্ত্রী ছিলেন, ধান ভানতে শিবের গীত গেয়েছেন। অত্যন্ত দুঃখজনক। আমাদের কওমি মাদরাসা নিয়ে অনেক কথা বলেছেন। কওমি মাদরাসা নাকি একটা বিষ বৃক্ষ। অথচ এই সংসদে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দাওরায়ে হাদিস সংসদে আইন পাস করলাম। এটা দীর্ঘদিন পর্যন্ত তাদের একটা দাবি ছিল। কওমি মাদরাসাকে স্বীকৃতির জন্য যেটা ছিল যুগান্তকারী সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীকে সমস্ত কওমি মাদরাসার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এখানে তো কোনো মোল্লা তত্ত্ব সৃষ্টি বা দেশ দখলের কিছু অনুভূত হয় না।’

তিনি আরও বলেন, ‘হেফাজতের আমির যিনি একজন বর্ষীয়ান নেতা। সারাজীবন শিক্ষকতা করেছেন। তেঁতুল হুজুর বলে তাকে কটাক্ষ করা হয়েছে, বিদ্রুপ করা হয়েছে। এই ধরনের ধৃষ্ঠতা দেখানো ঠিক না। যারা সংসদে আসতে পারে না তাদের সম্পর্কে সংসদে কেনো এই ধরনের কথা বলব। দেশ তো শান্তিতে আছে। আমরা কেন শান্তির মধ্যে অশান্তির ঢিল ছুঁড়ে দেব।’

কাজী ফিরোজ রশিদ বলেন, ‘আসলে কিছু বামপন্থি ঘরানার নেতা আছেন। তারা ইসলামের বিরেুদ্ধে কথা বলাকে ফ্যাশন মনে করেন। তারা মনে করে এটা বললে আল্ট্রা মডার্ন হয়ে গেলাম। মানুষ মনে করবে আমি সবচেয়ে বড় বিপ্লবী। ২০ হাজার মাদরাসায় ২০ লাখ ছাত্র লেখাপড়া করে।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...