প্রকাশিত: ২৮/০৩/২০১৯ ৩:৪৮ পিএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দেশে মাদক যাতে না আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। র‌্যাবসহ আইনশৃংখলা বাহিনী মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রেখেছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে র‌্যাবের সদর দপ্তর কুর্মিটোলায় র‌্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীরে জমকালো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় সমাজবিরোধী কাজ থেকে স্বাভাবিক জীবনে ফিরলে সরকার সার্বিক সহায়তা করবে। পাশাপাশি অন্যায়কারীর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যারা প্রকৃত অন্যায়কারী তারা যেই হোক তাদের বিচারের আওতায় আনতে হবে। তবে এসব করতে গিয়ে অযথা কোনো নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবন যেন শান্তিপূর্ণ হয়, তারা যেন শান্তিতে বসবাস করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের জনগণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

র‌্যাব সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। দেশের সার্বিক উন্নয়ন হলে সেই সুফল দেশের মানুষই পাবে।’

৩০ ডিসেম্বরের নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। যার কারণে এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer