প্রকাশিত: ১৬/১২/২০২০ ৮:৫৩ এএম

মাদকবিরোধী যৌথ অভিযান নিয়ে মিয়ানমার আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার। মাদক পাচার রোধে নাফ নদ ও বঙ্গোপসাগরে মাছ শিকারে থাকা বাংলাদেশ ও মিয়ানমারের জেলেদের নাম-ঠিকানাসহ ডেটাবেজ প্রস্তুতেও সম্মত হয়েছে দেশটি।

মঙ্গলবার আহসানুল জব্বার রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে এসব কথা বলেন।

ডিএনসি জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশ-মিয়ানমার মহাপরিচালক পর্যায়ের চতুর্থ দ্বিপক্ষীয় বৈঠক অনলাইনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে ডিএনসির মহাপরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ১৮ জন অংশ নেন। চলমান করোনা পরিস্থিতি ভালো হলে আগামী বছর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে মিয়ানমারে।

ডিএনসির মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার বলেন, মিয়ানমার ইতোমধ্যে রাখাইন, শান এবং মংডু রাজ্যে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে। ইয়াবা কারখানা ধ্বংস করার আশ্বাস দিয়েছে মিয়ানমার।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer