প্রকাশিত: ২৮/০১/২০১৭ ৬:৪৩ পিএম

বগুড়া প্রতিনিধি: মাত্র ১২ টাকা চুরির অভিযোগে গতকাল বগুড়ার ধুনটে আরজিনা খাতুন (৩৭) নামের এক গৃহবধূকে দফায় দফায় নির্যাতন করেছেন স্বামী রেজাউল করিম। পরে আজ শনিবার সকালে বাড়ির পাশে বাঁশবাগান থেকে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়।

আরজিনার ভাইয়ের অভিযোগ, রেজাউলই তাঁর বোনকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রেজাউলের বাড়ির পাশে কয়েকজন প্রতিবেশী জানান, প্রায় ২০ বছর আগে চৌকিবাড়ি ইউনিয়নের বিষপুর গ্রামের মজিবর রহমানের মেয়ে আরজিনা খাতুনের একই ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের শুকুর আলীর ছেলে রেজাউল করিমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা কারণে-অকারণে আরজিনাকে নির্যাতন করতেন রেজাউল। বাড়িতে শুধু রেজাউল ও তাঁর স্ত্রী এবং তাঁদের তিন সন্তান থাকত। গতকাল বিছানার নিচ থেকে ১২টি টাকা হারিয়ে যায়। এ নিয়ে স্ত্রী আরজিনাকে কয়েক দফা মারধর করেন রেজাউল। আজ সকালে বাড়ির পাশে বাঁশবাগানে তাঁর ঝুলন্ত লাশ দেখা যায়। এ ঘটনায় নিহত আরজিনার বড় ভাই আবদুর রাজ্জাক বাদী হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer