প্রকাশিত: ২৭/০৯/২০১৮ ৫:২৪ পিএম , আপডেট: ২৭/০৯/২০১৮ ৬:০৩ পিএম
দীলিপ তাহিল। ফাইল ছবি

বিনোদন ডেস্ক :

দীলিপ তাহিল। ফাইল ছবি

মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে প্রথমে অটোকে ধাক্কা, তারপর অটোর যাত্রীদের কটূক্তি আর গালাগালি। পুলিশে অভিযোগ জানানো হলে গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা দিলীপ তাহিলকে।
ঘটনার সূত্রপাত সোমবার রাত ন’টা নাগাদ। মুম্বাইয়ের খার এলাকায় একটি অটোতে করে যাচ্ছিলেন দুই যাত্রী গৌরব চুগ আর তার বান্ধবী জেনিতা গান্ধী। তখনই একটি গাড়ি তাদের অটোকে পেছন থেকে এসে ধাক্কা দেয়। দু’জনেই অল্পবিস্তর আহত হন।

অটো থেকে নেমে এসে তারা গাড়ির চালককে বেরিয়ে আসতে বলেন। গাড়ি থেকে ড্রাইভার বের হতেই তারা বুঝতে পারেন গাড়িটি চালাচ্ছিলেন ভারতীয় সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা দিলীপ তাহিল। এই সময় দিলীপ তাদের গালাগালি করার পাশাপাশি ধাক্কাও দেন বলে অভিযোগ।

জেনিতা আর গৌরব এরপর গাড়ির নম্বর টুকে নেন। তখনই ঘটনাস্থলে হাজির হয় পুলিশের একটি দল।

গ্রেপ্তার করা হয় দিলীপ তাহিলকে। তার বিরুদ্ধে মদ খেয়ে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ এনেছে মুম্বাই পুলিশ।

পাঠকের মতামত

Single Page Footer