প্রকাশিত: ০৫/০৫/২০১৯ ৭:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক::
আফ্রিকান দেশ সুদানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী কর্নেল ইব্রাহিম ছামসাদিনের একটি হৃদয়বিদারক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সেখানে উল্লেখ করা হচ্ছে, স্বৈরশাসনের প্রতিবাদ করায় প্রায় ২৪ বছর আগে জেলে পাঠানো ইব্রাহিম ছামসাদিনকে সুদানের রাজধানী খার্তুমের একটি মাটির নিচের গোপন কারাগারে খুঁজে পাওয়া গেছে।

ছবিটিতে দেখা যায়, রোগা-মলিন চেহারায় অপুষ্টিতে ভোগা একজন বৃদ্ধ খালি শরীরে বালির উপর বসে আছেন। তার পরনে একটি জীর্ণশীর্ণ লুঙ্গি। অসহায় দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন ক্যামেরার দিকে।

ছবিটিতে দেখা যায়, অন্ধকারে আলো ফেলে ছবি তোলা হয়েছে। সাবেক এই মন্ত্রীকে আটকে রাখা স্থানটি একটি গুহা। সেই সাথে ইব্রাহিম ছামসাদিনের ঘুমন্ত অবস্থার ছবিও প্রকাশ পায়। সেখানে দেখা যায়, এক টুকরো কাঠের উপর মাথা রেখে বালির উপর শুয়ে আছেন সুদানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী।

জানা যায়, সুদানের স্বৈরশাসক ওমর আল-বশির তার অবৈধ শাসনের প্রতিবাদ করায় ১৯৯৫ সালে দেশটির তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইব্রাহিম ছামসাদিনকে জেলে পাঠান।

শুধু তাই নয়, ২০০৮ সালে সুদান সরকার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে যে, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইব্রাহিম ছামসাদিন বিমান দুর্ঘটনায় মারা গেছেন।

আফ্রিকাভিত্তিক একাধিক সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, সম্প্রতি সুদানের রাজধানী খার্তুমের একটি মসজিদের আন্ডারগ্রাউন্ডে একটি গোপন কারাগারের খোঁজ পাওয়া যায়। সেখানে ইব্রাহিম ছামসাদিনকে খুঁজে পাওয়া যায়।

ইব্রাহিম ছামসাদিনের বর্তমান অবস্থার সাথে সাথে তার মন্ত্রী থাকাকালীন একটি ছবিও প্রকাশ করে আফ্রিকান গণমাধ্যমগুলো।

উল্লেখ্য, দেশটির সাবেক স্বৈরশাসক ওমর আল-বশির নিজেও বর্তমানে জেলখানায় আছেন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer