প্রকাশিত: ১২/০৪/২০২০ ৯:২৪ পিএম

বসতবাড়ীর সীমানা নির্ধারণ নিয়ে কথাকাটির জের ধরে
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগ নেতা দেলোয়ারের লাথির আঘাতে একই ইউনিয়নের পেটান আলী (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১২ এপ্রিল ২০২০) দুপুর ২ টার সময় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের তিতা মাঝির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পেটান আলী ওই গ্রামের মৃত নজির আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত পেটান আলী পেশায় একজন ভিক্ষুক। ইউনিয়ন যুবলীগের নেতা দেলোয়ার ওই ভিক্ষুকের ভিটার একটি অংশ দখল করে বাড়ি তৈরি করে সেখানে বাস করে আসছিলো। ঘটনার সময় দেলোয়ার নিহত বৃদ্ধ বসত ভিটায় টিউবওয়েলের পানি চলাচলের জন্য একটি গর্ত করতে চাইলে বাধা দেয় বৃদ্ধ। ফলে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পেটান আলীকে সজোরে লাথি মারেন যুবলীগ নেতা দেলোয়ার। এতে ঘটনাস্থলেই পেটান আলী মারা যান। তিনি মৃত্যুবরণ করলে ওই যুবলীগ নেতা গ্রেফতার এড়াতে ঘটনাস্থল থেকে সটকে পড়েছেন বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) প্রভাষ চন্দ্র ধর জানান, তিনি খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer