প্রকাশিত: ৩০/০৮/২০১৬ ৯:২৭ পিএম

আবদুর রাজ্জাক,কক্সবাজার ::

মহেশখালীতে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতারকৃত আসামী জামায়াত নেতা মৌলভী এনামুল হককে মঙ্গলবার দুপুরে মহেশখালী উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মো: নেজাম উদ্দিন তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন। গত সোমবার দুপুরে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাটমারা শাপলাপুরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বনিক জানান, গ্রফতারকৃত আসামী জামায়াত নেতা মৌলভী এনামুল হকের বিরুদ্ধে মহেশখালী থানায় দুটি রাষ্ট্রদ্রোহী মামলার করা হয়। যাহার নং-জি,আর-৩১৪/১৫ ইং ও জি,আর-৭১/১৩ ইংরেজী।

উল্লেখ্য, গত ২৮/০২/২০১৩ ইংরেজী তারিখ জামায়াত নেতা মৌলভী এনামুল হকের বিরুদ্ধে হরতালের সময় উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছরা বাজারে ব্যাপক ভাংচুরের অভিযোগে প্রথম মামলাটি দায়ের করেন আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমদ তালুকদার বাদি হয়ে। যাহার নং-জি,আর-৭১/১৩ইংরেজী। অপরদিকে গত ১১/১০/২০১৫ ইংরেজী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাহউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদীর ফাঁসির রায় হলে গ্রেফতারকৃত জামায়াত নেতা এনামুল হকের নেতৃত্বে শাপলাপুর এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে এবং পুলিশের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে ৬/৭ পুলিশ আহত হয়। এই ঘটনায় পুলিশের এস,আই গোদুলি চাকমা বাদি হয়ে ১১/১০/২০১৫ ইংরেজী মহেশখালী থানায় একটি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করেন। যাহার নং-জি,আর-৩১৪/১৫ ইং ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer