প্রকাশিত: ২৮/০৩/২০১৯ ৩:০৯ পিএম

ভিজিডি কার্ডের ভাগভাটোয়ারা নিয়ে মহিলা মেম্বারের কান ছিড়লেন সিরাজগঞ্জের চৌহালীর উমারপুরের ইউপি চেয়ারম্যান আবদুল মতিন মণ্ডল। আহত আলেয়া খাতুন নাগরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার দুপুরে চৌহালী ইউএনওর অফিসের সামনে ইউপি চেয়ারম্যানের সঙ্গে মহিলা মেম্বারের ভিজিডি কার্ডের ভাগভাটোয়ার নিয়ে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে মহিলা মেম্বারকে আঘাত করলে তার বাম হাত ভেঙ্গে যায় এবং কানের লতি ছিঁড়ে রক্তক্ষরণ শুরু হয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইলের নাগরপুর হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন মহিলা মেম্বার আলেয়া খাতুন ডেইলি বাংলাদেশকে বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে ইউপির বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে চেয়ারম্যান তাকে বঞ্চিত রেখেছেন। তার নির্বাচনী এলাকার ভিজিডি কার্ডের ভাগ চাইলে চেয়ারম্যান তাকে মারপিট করে বাম হাত ভেঙ্গে এবং কান ছিড়ে দিয়েছে। এ সময় আরেক মেম্বার আরফান আলী চেয়ারম্যানকে সহযোগিতা করে।

তিনি আরো বলেন, ভিজিডি কার্ডের ব্যাপারে বুধবার ইউএনও অফিসে একটি অভিযোগ পত্র দাখিল হয়েছে। এ ব্যাপারে আহত মহিলা মেম্বারের ছেলে মিলন পাশা বলেন, আমার মাকে মারপিট ও লাঞ্চিত করার ঘটনায় ইউপি চেয়ারম্যান মতিন মণ্ডল ও তার সহযোগী ইউপি সদস্য আরফান আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হবে।

এসব অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মতিন মণ্ডল বলেন, ভিডিজি কার্ডের কথা বলে ওই নারী সদস্যই জনসম্মুখে আমাকে কিলঘুষি দিয়ে জামার কলার ছিঁড়ে ফেলেছে।

এ বিষয়ে চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছানো মাত্রই দুই পক্ষ দুই দিকে চলে গেছে। থানায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অপর দিকে চৌহালীর ইউএনও মুহা. আবু তাহির বলেন, ভিজিডি কার্ডের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer