প্রকাশিত: ১৭/১২/২০১৭ ৭:৫৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩১ এএম

নিউজ ডেস্ক::
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর জেয়াফত অনুষ্ঠিত হবে সোমবার। ওই দিন আশি হাজার মানুষের মেজবানের আয়োজন করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। চশমা হিলের বাসভবনসহ মোট ১২টি স্থানে এ মেজবান আয়োজন করা হয়।

মহিউদ্দিনের পরিবার সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বিপরীতে দি কিং অব চিটাগাং, জিইসি মোড়ের কে স্কয়ার কমিউনিটি সেন্টার, চকবারাজারের কিশলয় কমিউনিটি সেন্টার, পাঁচলাইশ আবাসিকের সইিস পার্ক কমিউনিটি সেন্টার, লাভলেইন সড়কের স্মরণিকা কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুরের এন মোহাম্মদ কনভেনশন হল, বাকলিয়া থানা এলাকার কেবি কনভেনশন হল, কাজীর দেউরি এলাকার ভিআইপি ব্যাংকুইট কমিউনিটি সেন্টার, সাগরিকা স্কয়ার ও ডবলমুরিং থানা এলাকার গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করা হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ও অন্যান্য ধর্মের অনুসারীরে জন্য মেজবানের আয়োজন করা হয়েছে জামাল খান এলাকার রীমা কনভেনশন সেন্টারে। এছাড়া চশমা হিলের বাস ভবনে আয়োজন করা হয়েছে মহিলাদের জন্য। এ ১২টি স্থানে মোট আশি হাজার মানুষকে খাওয়ানো হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্রটি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer