উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ৩:২২ পিএম
Oplus_131072

নার্সদের নিয়ে অসম্মানজনক কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগ দাবি ও নার্সিংয়ের মহাপরিচালক সহ সকল পদের নার্সদের পদায়ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা।

শনিবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি মাকসুরা নুরের পদত্যাগ দাবিতে স্লোগান দেন মানববন্ধনকারীরা। এসময় “বদল এবার হবে হবেই, যোগ্য চেয়ারে নার্স বসবে,চেয়েছিলাম বদলী করলি কেনো কটুক্তি”- লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন মানববন্ধনে অংশ নেওয়া নার্সরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অপারেশন থিয়েটার ইনচার্জ(নার্স) ইউসুফ আলী বলেন,”আমাদের নার্সদের নিয়ে মহাপরিচালক মাকসুরা নুর অসম্মানজনক আচরণ করেছে। তাই আমাদের এক দফা এক দাবি মাকসুরা নুরের পদত্যাগ চাই। নার্সদের চেয়ারে নার্সদের দেখতে চায়।”
কর্মবিরতিতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,”আমাদের আন্দোলন চলমান আছে। পরিস্থিতি যদি স্বাভাবিক না আসে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হবো।”

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...