উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ৮:৫৫ এএম , আপডেট: ১০/০৭/২০২৫ ৭:০৫ পিএম

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে এরফানুল ইসলাম একসময় শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের টেকনাফ ও কক্সবাজার জোনের ব্যক্তিগত বডিগার্ড ছিলেন। তিনি হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ মোহাম্মদ আলীরও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তাদের ছত্রছায়ায় এলাকায় দাপট ও নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তবে ৫ আগস্টের পর রাজনৈতিক পালাবদলে এরফান বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির পদ-পদবি পেতে মরিয়া হয়ে ওঠেন। এরই মধ্যে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সাথেও তার সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে দলের ভেতরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
হ্নীলার ত্যাগী বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের সময় নানা কর্মকাণ্ডে আলোচিত এরফান এখন বিএনপির মঞ্চে সরব। বিভিন্ন সভা-সমাবেশে ও নেতাদের গাড়ি বহরে তার উপস্থিতি দেখা যাচ্ছে। এমনকি হ্নীলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টেকনাফ উপজেলা কমিটির সদস্য পদ পাওয়ার তোড়জোড় চলছে বলেও তারা জানান। এরফানের বিরুদ্ধে মানবপাচার, হুন্ডি ব্যবসাসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। লেদা এলাকায় একটি এজেন্ট ব্যাংকিং এবং ‘মাওলানা ইন্টারন্যাশনাল’ নামে একটি এজেন্সির মালিকও তিনি। রাজনৈতিক ভোল পাল্টানোর এমন চেষ্টায় ত্যাগী বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রকৃত বিএনপি নেতাদের প্রতি অবমূল্যায়নের আশঙ্কা করছেন তারা।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...