প্রকাশিত: ২৯/০৬/২০২২ ১০:০৭ এএম

সৌদি আরবের মক্কায় মো. আবদুল গফুর মিয়া (৬২) নামের আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

মৃত আবদুল গফুর মিয়া টাঙ্গাইলের সখিপুর উপজেলার বাসিন্দা। তাঁর পাসপোর্ট নম্বর—BY 0062202.

আবদুল গফুর মিয়া গতকাল মঙ্গলবার মক্কায় মারা যান বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন মক্কা বাংলাদেশ অফিসের হজ কাউন্সিলর জহিরুল ইসলাম।

এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে সৌদি আরবে সাত বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পাঁচ জন পুরুষ, দুজন নারী। এর মধ্যে মক্কায় পাঁচ এবং মদিনায় দুজনের মৃত্যু হয়।

এদিকে বুধবার সকাল পর্যন্ত ৪৪ হাজার ২৩৩ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৪৮ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer