প্রকাশিত: ২১/০৮/২০১৮ ৮:৫৬ এএম

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিবকে সোমবার গ্রেফতার করা হয়েছে। এই তথ্য জানিয়েছে সামাজিক মাধ্যম অ্যাডভোকেসি গ্রুপ প্রিজনার্স অব কনসায়েন্স। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

অ্যাক্টিভিস্টরা বলছেন, মন্দ কাজ নিয়ে সর্বশেষ বক্তব্যের কারণেই আল-তালিবকে গ্রেফতার করা হয়েছে।

আল খালিজ অনলাইন জানায়, এই ইমাম সর্বশেষ হজ নিয়ে কয়েকটি টুইট করেন। যদিও তিনি নিজে এসব পোস্ট করেছেন কিনা তা প্রশ্নবিদ্ধ।

২০১৭ সাল থেকে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান মানবাধিকারকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী ও আধুনিক মানসিকতা সম্পন্ন ইসলামি চিন্তাবিদদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান শুরু করেছেন।

গত সপ্তাহেই সৌদি আরবের কারাগারে নির্যাতনে মারা গেছেন প্রখ্যাত ইসলামি বিশেষজ্ঞ শেখ সুলেইমান ডয়েশ। ২০১৬ সালের এপ্রিলে তাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি যুবরাজের সমালোচনা করেছিলেন।

২০১৮ সালের মে মাস হতে এ পর্যন্ত বেশ কয়েকজন নারী অধিকারকর্মীকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। এদের মধ্যে বেশিরভাগই নারী গাড়ি চালানোর অনুমতি ও পুরুষ অভিভাবকত্ব আইনের বিরুদ্ধে প্রচারণায় যুক্ত ছিলেন। মে মাসে কর্তৃপক্ষ নারী অধিকারকর্মী এমান আল-নাফজান, লুজাইন আল-হাতলুল, আজিজা আল-ইউসেফ, আয়শা আল-মানিয়ে, ইব্রাহিম মোদেইমাহ ও মোহাম্মদ আল-রাবেয়াকে গ্রেফতার করে। কর্তৃপক্ষ জানায়, বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ ও বিদেশি শত্রুদের আর্থিক সহযোগিতা দেওয়ার মতো সন্দেহজনক কর্মকাণ্ডের জন্য সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলাকালে আরও গ্রেফতার করা হতে পারে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer