ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০১/২০২৩ ৫:৫৫ পিএম

মক্কার গ্রান্ড মসজিদের সাবেক ইমাম শেখ আদেল আল-কালবানির সঙ্গে হাস্যোজ্জ্বল লিওনেল মেসির ছবি এখন সামাজিক যোগামাধ্যমে রীতিমতো ভাইরাল। মেসি ছাড়াও পিএসজির আরেক তারকা আশরাফ হাকিমিকেও দেখা গেছে আল-কালবানির সঙ্গে।

প্রীতি ম্যাচ খেলতে দিন কয়েক আগে সৌদি আরবে গিয়েছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবল তারকা। ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন সৌদি অলস্টারের সঙ্গে গোলবন্যার ম্যাচটিতে শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জয় পায় মেসি-নেইমারদের পিএসজি।

এদিকে, ম্যাচটির পর গ্রান্ড মসজিদের সাবেক ইমামের সঙ্গে মেসি ও আশরাফ হাকিমির ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পরে খোঁজ নিয়ে দেখা গেছে, দুই বিশ্ব ফুটবল তারকার সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন খোদ সাবেক ইমাম শেখ আদেল আল-কালবানি।

ছবি দুটো টুইট করে ক্যাপশনে লিখেছেন, ‘মেসি ও আশরাফ হাকিমি’র সঙ্গে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer