ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ১০:০৯ পিএম , আপডেট: ০১/০৭/২০২৫ ১২:০০ পিএম

উখিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে চার মামলায় ২লাখ ৫৫হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন ⇒   উখিয়ায় তদারকি ছাড়াই চলছে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার

অভিযানে পালংখালী তাজমান হাসপাতালে ভূয়া ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা ও সেবার মান যথাযথভাবে না হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একইদিন অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও স্যাম্পল রাখার দায়ে তিনটি ফার্মেসী থেকে ঔষধ ও কসমেটিকস আইনে ১লাখ ৫৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কক্সবাজারের ড্রাগ সুপার কাজী মোহাম্মদ ফরহাদ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলমের সহযোগিতায় পরিচালিত অভিযানে তাজমান হাসপাতাল ও তিনটি ফার্মেসীকে যথাযথ আইন মেনে কার্যক্রম পরিচালনার জন্য কঠোরভাবে সতর্কবার্তা প্রদান করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জানান,” উপজেলা প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ে পালংখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলায় ২লাখ ৫৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।সুত্র, কক্সবাজার জার্নাল

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...