ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৬/২০২৫ ৫:১০ পিএম

গরীবের ‘ভিজিএফ চাল’ নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার করায় সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি’র মামলা করেছেন কক্সবাজারের উখিয়ার এক ইউপি সদস্য।

গত ২৮ মে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতে মামলাটি বাদী হয়ে দায়ের করেন উপজেলার রাজাপালং ইউপির ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ হামজা।

মামলায় উখিয়ার ৪ স্থানীয় সাংবাদিক – উখিয়া নিউজ ডটকমের নির্বাহী সম্পাদক, দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক সরোয়ার আলম শাহীন, সময়ের কন্ঠস্বরের উখিয়া প্রতিনিধি মোহাম্মদ ফেরদৌস, দি টেরিটোরিয়্যাল নিউজের বিশেষ প্রতিনিধি ইশতিয়াক নূর নিশান ও দৈনিক খবরের কাগজের উখিয়া প্রতিনিধি রিদুয়ান সোহাগ সহ ৬ জন’কে আসামী করা হয়েছে।

মামলাটি তদন্তের জন্যের পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে মামলাটি ‘মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত’ উল্লেখ করে অনতিবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছে উখিয়া সহ কক্সবাজারের সাংবাদিক সমাজ, এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা জানাচ্ছেন প্রতিবাদ। সুত্র, টিটিএন

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer