উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২০/০২/২০২৫ ৭:০৯ এএম

উখিয়ার বিভিন্ন ক্যাম্প হতে বিশেষ নিরাপত্তায় ১৯ তম দফায় ভাসানচরের উদ্দ্যোশে রওয়ানা দিয়েছে ৬৮৪ জন রোহিঙ্গা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার কুতুপালং ক্যাম্প-০২ (ওয়েস্ট) এর ডি/৫ মাঠ হতে বাস যোগে রওনা দেন রোহিঙ্গারা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় অতিরিক্ত কমিশনার শামশু দৌজা নয়ন জানান, বিভিন্ন সময়ে ভাসানচর থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ৫৬১ জন, ইমার্জেন্সি ভিজিটে আসা ৪২ জন এবং ভাসানচর হতে পালিয়ে আসা ৮১ জন সহ সর্বমোট ৬৮৪ জন রোহিঙ্গা ভাষানচরের উদ্দেশ্যে রওনা দেন। তিনি আরো জানান ১৫ টি বাস যোগে রোহিঙ্গারা রাতেই চট্টগ্রাম পতেঙ্গা নৌ বন্দরে পৌঁছবে। কাল সকালে অনুষ্ঠানিকতা শেষে জাহাজ যোগে তাদের ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে ।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...