প্রকাশিত: ১৭/০৩/২০১৯ ১২:০৬ পিএম

ডেস্ক নিউজ:
কক্সবাজারের শিবির থেকে এক লাখের বেশি রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, রোহিঙ্গাদের জন্য ভাসানচর হবে ‘কারাগারতুল্য’। গতকাল শুক্রবার এইচআরডব্লিউ তাদের ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করেছে।

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটি উল্লেখ করেছে, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য নির্মাণ করা অবকাঠামো দেখাতে বাংলাদেশ সরকার কিছু কূটনীতিক ও অন্য বিদেশি কর্মকর্তাদের সেখানে নিয়ে যায়। কিন্তু গত জানুয়ারি মাসে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি ভাসানচর পরিদর্শন করে এসে বলেছেন, তাঁর কাছে বেশ কিছু বিষয় অস্পষ্ট রয়ে গেছে। এর মধ্যে অন্যতম হলো ভাসানচর প্রকৃতই বসবাসযোগ্য হবে কি না, সেই বিষয়টি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ভাসানচরের কাছাকাছি থাকা হাতিয়ার কিছু বাসিন্দা বলেছেন, এটি বসবাসযোগ্য নয়। কেননা, প্রতি বর্ষা মৌসুমে এই চরের অংশবিশেষ ক্ষয়ে যায়। তাঁদের একজন এইচআরডব্লিউকে বলেছেন, ‘ওই সময় আমরাও সেখানে যাওয়ার সাহস পাই না। তাহলে হাজার হাজার রোহিঙ্গা সেখানে কীভাবে থাকবে?’

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer