প্রকাশিত: ০৮/১২/২০২১ ৪:১৬ পিএম , আপডেট: ০৮/১২/২০২১ ৪:১৯ পিএম

ভারতের তামিলনাড়ুর কুন্নুরে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।

জঙ্গলের মধ্যে কপ্টার ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হেলিকপ্টারে সেনাকর্তারা ছিলেন। খবর আনন্দবাজারের।

দুর্গম পাহাড়ি ওই এলাকায় দুর্ঘটনা ঘটার পর আহত সেনা কর্মকর্তাদের উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতের সঙ্গে তার স্ত্রীও ছিলেন বলে জানা গেছে। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

সেনাবাহিনীর ওই কপ্টারে বিপিন রাওয়াতসহ ৯ জন ছিলেন। এখন পর্যন্ত তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেকেই এখনও নিখোঁজ।

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কুন্নুরে গভীর জঙ্গলের ওপর ভেঙে পড়ে হেলিকপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer