প্রকাশিত: ১৫/০২/২০১৯ ৩:২৫ পিএম


পাকিস্তান সফর শেষ করেই ভারতে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চলতি সপ্তাহেই তিনি পাকিস্তান সফর করবেন। সেখান থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ভারতে আসবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সৌদির এক ঝাঁক ব্যবসায়ী নিয়ে ভারতে সফর করবেন বিন সালমান।
গত বছরের নভেম্বরে মোদির সঙ্গে জি-২০ সম্মেলনে আর্জেন্টিনায় দেখা হয়েছিল সালমানের। সৌদি সবচেয়ে বেশি অশোধিত তেল সরবরাহ করে ভারতেই। তবে দু’দেশের মধ্যে সম্পর্ক তেলের ওপরই সীমাবদ্ধ নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি কয়েক বছরে জ্বালানি, বাণিজ্য এবং বিনিয়োগসহ পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিসর বেড়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে এই সফরে সৌদি যুবরাজ প্রাথমিকভাবে বিনিয়োগের ঘোষণা করতে পারেন।
সূত্র: গাল্ফ নিউজ।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer