প্রকাশিত: ১১/০১/২০২০ ২:২৩ পিএম

ভারতের নয়াদিল্লিতে আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য রাইসিনা ডায়ালগে অংশ নিচ্ছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফরে সঙ্গী হওয়ার কারণে এই ডায়ালগে অংশ নিতে পারছেন না তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘রাইসিনা ডায়ালগে প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আবুধাবি যাওয়ার কারণে তিনি নয়াদিল্লি যেতে পারছেন না।’ অনুষ্ঠানের আয়োজকদের ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি আবুধাবি সফর করবেন। সেখানে মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে এনভয় কনফারেন্স হবে

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer