হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০১/১০/২০২৫ ৯:০৯ পিএম

৫ আগস্টের পর চাঁদাবাজি, দখলবাজি আর মামলা বাণিজ্যে অতিষ্ঠ মানুষ যখন ন্যায়বিচার থেকে বঞ্চিত, তখনই কক্সবাজার জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরীর কাছে ছুটে যেতেন তারা। আদালতের ব্যস্ততা সামলিয়েও প্রতি বৃহস্পতিবার নিজ গ্রাম রাজাপালংয়ে এসে তিনি মানুষকে বিচার-শালিস ও নানা সামাজিক সমস্যার সমাধান দিতেন। শনিবার পর্যন্ত সেই আড্ডা, সেই জনতার ভিড়—মানুষের ভরসার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি।
কিন্তু আজ তিনি দেশে নেই। বড় মেয়ে ও জামাইকে দীর্ঘ দশ বছর পর দেখতে নিউইয়র্কে গিয়েছেন। তার অনুপস্থিতিতে মানুষ যেমন তাকে মিস করছেন, তেমনি রাজনৈতিক অঙ্গনেও শূন্যতা অনুভূত হচ্ছে। কারণ, জামায়াতের সভা-সমাবেশে শাহজালালের উপস্থিতি কর্মীদের মনোবল দ্বিগুণ করত।
এদিকে জাতীয় নির্বাচন ঘনিয়ে এসেছে। তার বড় ভাই কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী উখিয়া-টেকনাফ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। অন্যদিকে জামায়াত থেকে একই আসনে প্রার্থী হচ্ছেন জেলা আমির মাওলানা নুর আহমদ আনোয়ারি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে—শাহজালাল চৌধুরী কাকে বেছে নেবেন? ভাইয়ের পাশে দাঁড়াবেন, নাকি জামায়াতের পক্ষে প্রচারণায় নামবেন?
এমন প্রশ্নের মুখে শাহজালাল চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই তিনি দেশে ফিরবেন। আর তখনই স্পষ্ট হবে—তার কাছে বড় ভাই বড়, নাকি দল বড়।
কক্সবাজার-উখিয়ার রাজনৈতিক অঙ্গনে তাই এখন একটাই কৌতূহল—“শাহজালালের ভোটের মাঠে ফিরে আসা মানে কি ভাইয়ের বিপক্ষে দাঁড়ানো, নাকি ভাইকেই শক্তিশালী করা?”—এই উত্তরেই নির্ভর করছে উখিয়া-টেকনাফের আগামী রাজনীতির চিত্র।

পাঠকের মতামত

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...

“বিগত প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নই হোক উখিয়া-টেকনাফের আগামী”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাংলাদেশের সর্বদক্ষিণের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত  উপজেলা—উখিয়া ও টেকনাফ। এই জনপদ আজ মাদক, ...

ভুল হোক ফুল

আমাদের এই ছোট্ট জীবনটার পুরোটাই হচ্ছে শিক্ষা ক্ষেত্র।যত সময় যাচ্ছে, ততই যেন আমরা নতুন বিষয় ...
Single Page Footer