প্রকাশিত: ০৭/১১/২০১৭ ৯:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২৯ এএম

ডেস্ক রিপোর্ট ::
চট্টগ্রামের বাঁশখালীর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক স্বাস্থ্য সেবিকাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের মামলায় তিন আসামির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

আসামিরা হলেন মো. শফি আলম, মো. কালু ও আবুল হোসেন। মো.কালু এখনও পলাতক।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই রায় দেন।

আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল কাদের ভূঁইয়া ও মমতাজ বেগম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো.বশিরউল্লাহ।

২০০৫ সালের ১২ জুন বাঁশখালীর দক্ষিণ জলদি এলাকায় ব্র্যাকের ওই স্বাস্থ্য সেবিকা (৩০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এরপর একই বছরের ১৪ জুন শফি আলম, মো. কালু ও আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতা।

এই মামলায় ২০১৫ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনাল-১ তিনজনকে মৃত্যুদণ্ড দেন। পরে হাইকোর্টে আপিল করেন আসামিরা। সেই আপিলের শুনানি শেষে আজ হাইকোর্ট তিন আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দেন।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...