প্রকাশিত: ১৭/০৮/২০২১ ১০:০১ এএম

মাদক চোরাকারবার ও মাদক ব্যবহারের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে চিন্তিত সরকার। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকার বড় ধরনের উদ্যোগ নিতে চাইছে। এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে আন্ত মন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এতে সভাপতিত্ব করবেন। উপস্থিত থাকবেন ৯টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রায় ৩০ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এ বৈঠক ডাকা হয়েছে। সম্প্রতি চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন মডেল ও অভিনেত্রীকে ঘিরে মাদক আলোচনা এখন দেশজুড়ে। বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এ ব্যাপারে নতুন করে কী করা যায় তা নির্ধারণে বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকে আসা সিদ্ধান্তের আলোকে মাদকের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের কর্মপরিকল্পনা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা করছে।

উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে মাদক নির্মূলকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার মতো ভয়াবহ অপরাধগুলোর মতো গুরুত্ব দিয়ে তা নির্মূলের আশ্বাস দেওয়া হয়েছিল।

টানা তৃতীয়বারের মতো সরকার দায়িত্ব নেওয়ার পর মাদক নির্মূলে বড় ধরনের অভিযান পরিচালনাও করা হয়েছে। বেশ কিছু অভিযানে ‘ক্রসফায়ার’ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে সরকারকে। গত বছর কক্সবাজারে সাবেক এক সেনা কর্মকর্তার মৃত্যু ঘিরে এসংক্রান্ত অভিযানে কিছুটা শিথিলতা আসে। এরপর করোনা সংক্রমণের কারণে সরকারকে বাধ্য হয়েই অন্য অনেক ইস্যু থেকে দৃষ্টি সরাতে হয়েছে। সম্প্রতি মডেল-অভিনেত্রীদের বাসায় অভিযান ও মাদকসংক্রান্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে নতুনভাবে চিন্তা করছে সরকার

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer